আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

১২ দিনব্যাপী ৩২তম পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রস্তুতি সভায় শাহ্ সূফি আল্লামা অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী

দেশচিন্তা ডেস্ক: আগামী ১ রবিউল আওয়াল হতে ১২ রবিউল আওয়াল, ১৪ আগষ্ট হতে ২৬ আগষ্ট ২০২৬ইং পর্যন্ত ১২ দিনব্যাপী হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মাদরাসা শাহী জামে মসজিদে ৩২তম পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মহাসমারোহে পালনের লক্ষ্যে গত ৩১ জুলাই ২০২৬ ইং শুক্রবার আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরীক্বত হযরতুলহাজ্ব শাহ্ সূফি আল্লামা অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.)। তিনি বলেন, বিশ্বমানবতার মুক্তিদূত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)’র দুনিয়ায় আগমন হয়েছিল বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। তাঁর আদর্শ প্রচার ও প্রসারে আমাদের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মনে রাখতে হবে, মিলাদুন্নবী পালনের মূল উদ্দেশ্য হলো রাসুলের (দ.)’র আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। ১২ দিনব্যাপী উক্ত জশনে জুলুছে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মহাসমারোহে, সুশৃঙ্খলভাবে যাতে সুসম্পন্ন হয় সে লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। আমি আশা করি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শে এবারের অনুষ্ঠান সুন্দর ও সফল হবে। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী সহ ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অসংখ্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন। পরিশেষে, দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম, মোনাজতের মাধ্যমে উক্ত প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১২ দিনব্যাপী মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব শাহ্ সূফি আল্লামা অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.) এবং ১২ রবিউল আওয়াল শরীফ ফজর নামাযের পর পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) র‌্যালী ছিপাতলী থেকে হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। শেষে হাটহাজারী নোমানিয়া ফাজিল মাদ্রাসায় র‌্যালী শেষে মিলাদ, কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মহাসম্মেলনের কর্মসূচী সমাপ্তি হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ