আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট, বাঁশের কেল্লা পেইজের বিরুদ্ধে জামায়াত নেতা আজিজের মামলা

দেশচিন্তা ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মানহানি ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করায় বাঁশের কেল্লা পেইজের বিরুদ্ধে অভিযোগ করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুর রহমান।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong) নামে একটি পেইজকে বিবাদী করা হয়। পাশাপাশি আপত্তিকর মন্তব্যের অভিযোগে চার ফেইসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ ও কাজী নুমি।
মামলার অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে ফেসবুকে তার সম্পর্কে আপত্তিকর একটি পোস্ট দেখতে পান। বাঁশের কেল্লা দক্ষিণ চট্টগ্রাম নামে একটি পেইজ থেকে করা ওই পোস্টে তার বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আজিজুর রহমান ফেইসবুকে নিজের আইডিতে প্রতিবাদ জানান। এরপরও কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন বলে জানা যায়।
আজিজুর রহমানের অভিযোগ, ফেইসবুকে করা বিভিন্ন মন্তব্যে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করেছে বিবাদীরা।
যা আমার মক্কেলের সম্মানহানি করেছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। তাই আদালতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছে। আদালত আমাদের অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ