আজ : ║ ║║

চান্দগাঁও থানায় দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার উদ্যোগে দিনব্যাপী ‘অগ্রসর কর্মী শিক্ষাশিবির’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় এক মিলনায়তনে থানা সেক্রেটারী জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী আজাদ চৌধুরী ও মো. ওমর গনির যৌথ সঞ্চালনায় আয়োজিত এই শিক্ষাশিবিরে কর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন, দ্বীনি জ্ঞান বৃদ্ধি এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কেবল সংখ্যায় বৃদ্ধি পেলেই চলবে না; গুণগত মানেও নিজেদের শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি ব্যক্তিগত চরিত্র, সততা, আমানতদারিতা, শৃঙ্খলা ও জ্ঞানচর্চায় উৎকর্ষ অর্জনের আহ্বান জানিয়ে বলেন, একজন আদর্শ কর্মী সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হওয়া উচিত।

শিক্ষাশিবিরে ‘মুমিন জীবনে বাইয়াতের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক বিষয়ে প্রধান আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বাইয়াত একজন মুমিনের জীবনে দ্বীনের পথে অবিচল থাকার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারের প্রতি বিশ্বস্ত থেকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া শিক্ষাশিবিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলামা খায়রুল বাশার, সাংগঠনিক সেক্রেটারী ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র প্রার্থী জনাব শামশুজ্জামান হেলালী, চান্দগাঁও থানা আমীর ও মুহাম্মদ ইসমাইল এবং নগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন। বক্তারা ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন। তিনি কর্মীদের আত্মগঠন, নিয়মিত অধ্যয়ন, সাংগঠনিক শৃঙ্খলা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল কাদের পাটোয়ারী, অধ্যাপক মো. ইসমাইল, ড. জাকির হোসাইন হাওলাদার, গাজী মো. ইসমাইল এবং পূর্ব ষোলশহর থানা সেক্রেটারী আব্দুল জাব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে চান্দগাঁও থানার বিপুলসংখ্যক অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে কুরআন তিলাওয়াত, বিষয়ভিত্তিক সেশন, প্রশ্নোত্তর পর্ব, দিকনির্দেশনামূলক আলোচনা এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ