আজ :

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: শাহজাহান চৌধুরী এমপি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম ফাউন্ডেশন।

শনিবার (১৮ জুলাই) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
মাস্টার মোহাম্মদ তাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মঈন উদ্দীন হাসান বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমরা ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সামর্থ্য অনুযায়ী এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, ঢাকা মহানগরী শিল্পাঞ্চল থানা জামায়াতের আমির কলিম উল্লাহ, সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি আবু সৈয়দ, কাঞ্চনা ইউনিয়ন জামায়াত নেতা নজরুল ইসলাম, শাহাদাত হোসাইন, কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ