
দেশচিন্তা ডেস্ক: সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বন্যার পানিতে মর্মান্তিকভাবে নিহত শিশু মোঃ ইসমাইল-এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব সভাপতি সোলাইমান কাদের, করইয়ানগরের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী দিদারুল আলম, ইউনিয়ন জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা হোসেন সোহেল, তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির প্রচার সম্পাদক সাদেক হোসাইন, ইউপি সদস্য নাছির উদ্দিন, মোহাম্মদ আবদুল আজিজ, আনোয়ার হোসাইন প্রমুখ।
এ সময় বন্যার্ত পরিবারের খোঁজ-খবর নেওয়া, তাদের দুঃখ-কষ্টের কথা শোনা এবং ধৈর্য ধারণের উপদেশ দেন। উপস্থিত দায়িত্বশীলবৃন্দ মহান আল্লাহ তাআলার নিকট মরহুম শিশুটির জন্য জান্নাতুল ফিরদাউস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শক্তি দান করার জন্য রবের কাছে দোয়া করেন। আর বন্যাকবলিত সকল মানুষকে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তির জন্য তাওফিক কামনা করেন।











