আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর বিশেষ কর্মপরিষদ বৈঠক শুক্রবার (১০ জুলাই) নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটে যে গণরায় এসেছে, তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বোচ্চ মর্যাদার দাবিদার। গণভোটের রায় বাস্তবায়ন না করে কিংবা তা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হলে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে এবং রাজনৈতিক সংকট আরও গভীর হবে। তিনি বলেন, গণতন্ত্রের মৌলিক চেতনা হলো জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। গণভোটের গণরায়কে সম্মান জানিয়ে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, বরং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের ত্যাগ এবং একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন। এ সনদের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তিনি দেশবাসীকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ড. মাহবুবুর রহমান, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মমতাজুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল এবং ড. আ. ম. ম. মাসরুর হোসাইন।

বিশেষ কর্মপরিষদ বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের গণরায়, জুলাই সনদের বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ