আজ :

বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে ত্রাণ বিতরণ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে শেখেরখীল ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পানিবন্দী পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা মোক্তার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, কর্মপরিষদ সদস্য মর্তুজা আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। বিত্তশালী ও সামর্থ্যবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ