আজ :

পিআরইউ-শহীদ ওয়াসিম আকরাম ফুটবল ফেস্ট, মীর মুগ্ধ ও আবু সাঈদ টিমের দাপুটে জয়

দেশচিন্তা ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)’ আয়োজন করেছে ‘পিআরইউ-শহীদ ওয়াসিম আকরাম ফুটবল ফেস্ট-২০২৬’।

রবিবার (৫ জুলাই) নগরীর কালামিয়া বাজার কে.বি টার্ফে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পিআরইউ আহ্বায়ক হাসান মুকুল ও সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন। এসময় বক্তব্য রাখেন পিআরইউ সদস্য নুর উদ্দিন খান সাগর, তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম এবং নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খান। বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সাংবাদিকদের এই ইতিবাচক ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মাঠের লড়াইয়ে উদ্বোধনী দিনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় শহীদ মীর মুগ্ধ টিম ও ব্রাজিল সমর্থক টিম। এ খেলায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিল সমর্থক টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ মীর মুগ্ধ টিম। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে শহীদ আবু সাঈদ টিম ও আর্জেন্টিনা সমর্থক টিম। এই ম্যাচেও নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আর্জেন্টিনা সমর্থক টিমকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে শহীদ আবু সাঈদ টিম। গণমাধ্যমকর্মীদের মাঝে মেলবন্ধন ও সুস্থ বিনোদনের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ