আজ :

আদর্শবান কর্মীবাহিনী গড়ে তুলতে আত্মশুদ্ধির বিকল্প নেই : এস এম লুৎফর রহমান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, আদর্শভিত্তিক শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হলে সর্বাগ্রে আদর্শবান, সৎ, দক্ষ ও তাকওয়াসম্পন্ন কর্মীবাহিনী তৈরি করতে হবে। ব্যক্তি জীবনে ইসলামী আদর্শের বাস্তব অনুশীলন ছাড়া সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। তাই প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি, জ্ঞান অর্জন, আমল এবং সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে নিজেকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চটগ্রাম মহানগরের বন্দর থানা আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ আজমী’র সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ।

এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের পরিচয় হবে সততা, আমানতদারিতা, নৈতিকতা, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতার মাধ্যমে। ব্যক্তি জীবনে ইসলামের বিধান অনুসরণ না করে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। তাই প্রত্যেক কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে নিজের চরিত্র গঠন করে সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, আদর্শকেন্দ্রিক আন্দোলনের শক্তি কখনো অর্থ বা ক্ষমতা নয়; বরং আদর্শনিষ্ঠ কর্মীই একটি সংগঠনের প্রকৃত সম্পদ। যারা আল্লাহর সন্তুষ্টিকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে, তারাই সমাজে স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিক সমাজ নানা সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই বাস্তবতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিটি কর্মীকে দাওয়াতি কার্যক্রম জোরদার, সংগঠন সম্প্রসারণ এবং শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করতে হবে। আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক মজবুতির মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক, শোষণমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

এতে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আব্দুর রহিম পাঠান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি জাকারিয়া ভূঁইয়া, প্রবীণ শ্রমিক নেতা নুরুল মোস্তফা, কোষাধ্যক্ষ আজিম উদ্দিন, ওয়ার্ড সভাপতি আবুল বাশার, হাফেজ শরীফুল ইসলাম, জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ