
অভিলাষ মাহমুদ, দেশচিন্তা :
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে আজ পবিত্র জুমার নামাজ আদায় করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী আজ এই ঐতিহ্যবাহী মসজিদে সাধারণ মুসল্লিদের সাথে জুমার নামাজে অংশ নেবেন।
নেতৃদ্বয়ের চট্টগ্রাম আগমন ও ঐতিহ্যবাহী এই দ্বীনি কেন্দ্রে নামাজ আদায়ের বিষয়টি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জুমার নামাজ শেষে তারা দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পড়েছেনঃ ১৯

















