
দেশচিন্তা ডেস্ক: চতুরঙ্গ সঙ্গীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা ৮ জুন (সোমবার) সন্ধ্যা ৬ টায় থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়| তুমি যে গীতাঞ্জলী, তুমি সুরের অগ্নিবীণা-শিরোনামে সঙ্গীত, আবৃত্তি ও কথামালার এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক প্রফেসর রীতা দত্ত এবং শিক্ষাবিদ মনোজ দেব| অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী প্রবীর পাল| অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাজীব মজুমদার| এতে উপসি&হত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ফাল্গুণী মজুমদার| সভায় শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত বলেন রবীন্দ্র-নজরুল আমাদের সাহিত্যের আকাশে ধ্রুবতারা| তাদের অনন্য প্রতিভা আমাদেরকে যেমন বিস্ময় করে ঠিক তেমনি প্রজন্মকে সবসময় প্রেরণা দিয়ে যায়| তিনি বলেন সাহিত্য সংস্কৃতি চর্চা ছাড়া জীবন বন্ধা জীবন|জীবনের লক্ষ্য সত্য, সুন্দর ও মঙ্গলের দিকে ছুটে চলা| যে জীবনে সাহিত্য-সংস্কৃতির ছোয়া সে জীবন একঘেয়েমি এবং যান্ত্রিকময়| রবীন্দ্রনাথ সারাজীবন সাহিত্য সাধনায় বাঙালী জাতিকে ঋণী করে গেছেন| সাহিত্যের সকল শাখায় রবীন্দ্রনাথ নিজের অনন্য প্রতিভার রাখতে সক্ষম হয়েছেন|
অন্যদিকে নজরুলও সাম্য, দেশপ্রেম, মনবতা, প্রেম, বিদ্রোহ, অসম্প্রাদায়িকতার অনন্য সাধারণ ভুমিকা রেখে গেছেন| বাঙালীর সামগ্রিক জীবনে রবীন্দ্রনাথ-নজরুল সবসময় সমপ্রাসঙ্গিক হয়ে থাকবে| যতবেশি রবীন্দ্র – নজরুল অনুশীলন হবে ততবেশী আমাদের প্রজন্ম যাবতীয় অপ ও আকাশ সংস্কৃতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে|











