আজ : রবিবার ║ ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইটা সহজ নয়, সবাই মিলে লড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এজন্য জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই সহজ নয় এবং এই রোগ নিয়ন্ত্রণে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

রোববার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হচ্ছে জমে থাকা পানি। বাড়িঘর, ব্যবহৃত টায়ার, ড্রেন কিংবা খালে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্মায়। ফলে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, হামের মতো রোগ নিয়ন্ত্রণে আনা তুলনামূলক সহজ হলেও ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই অনেক বেশি জটিল। সবাই একসঙ্গে কাজ না করলে এই রোগ মোকাবিলা করা কঠিন হবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য খাতের প্রস্তুতির কথা তুলে ধরে মন্ত্রী জানান, এবার শুধু রাজধানীর বড় হাসপাতাল নয়, দেশের সব হাসপাতালকে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। রোগীদের চিকিৎসাসেবায় কোনো ঘাটতি না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করছি। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলেও সাধ্যমতো সবার চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা থাকবে।

চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, ডেঙ্গু চিকিৎসায় দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ মজুদের কথাও জানান তিনি।

সিনিয়র চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সেমিনার, কর্মশালা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

নিজের দায়িত্ব ও জবাবদিহিতার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি জানি, যত ভালো কাজই করি না কেন, ব্যর্থ হলে তার দায় আমাকে নিতে হবে। তবে আমি চেষ্টা করে যেতে চাই। বসে থাকার মানুষ আমি নই। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেই ডেঙ্গু মোকাবিলা করতে চাই।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান-সহ স্বাস্থ্যখাতের বিশিষ্ট ব্যক্তিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ