আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

চবি কর্মকর্তা জাফর আহমদের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের গভীর শোক প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার জনাব জাফর আহমদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

বুধবার (০৩ জুন) রাত ৯:১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক শোকবার্তায় মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা পরম করুণাময় মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন পরিবার-পরিজন এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে পারেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জনাব জাফর আহমদ তাঁর কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। চবি প্রশাসনে তাঁর অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ