
দেশচিন্তা ডেস্ক: আন্তর্জাতিক গুমবিরোধী সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গুমবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, বিচার নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তারা গুমের পুনরাবৃত্তি বন্ধে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে “ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং গুমের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিত করুন” স্লোগান তুলে ধরা হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গুমবিরোধী বিভিন্ন দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তুষার মুজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এবং এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর, এইচ আরডি মাস্টার জিয়া উদ্দিন,
লেখক আব্দুল্লাহ মজুমদার, ইমরান সোহেল, মুমিনুল হক, গুমের শিকার রিজভী হাসান, আলমগীর হোসেন, শাহ জালাল, সরওয়ার কামাল, রুকন উদ্দিন, সালামত উল্লাহ প্রমূখ।
চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে গোলাম মওলা মুরাদ বলেন, “গুমের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।”
মিজানুর রহমান চৌধুরী বলেন, “দীর্ঘ সতের বছর ধরে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। গুম কমিশন ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় আমরা হতাশ। এতে গুমের ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুম মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।










