
দেশচিন্তা ডেস্ক: রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান পলাশ বড়ুয়া এবং সেক্রেটারি পিপি জাহেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন| প্রেসিডেন্ট খন্দকার এমদাদুর রহমানের সভাপতিত্বে নগরীর পুলিশ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি এ এইচ এম ফেরদৌস, চার্টার সেক্রেটারি এস এম আবু সুফিয়ান, পিপি ইঞ্জিনিয়ার আবু নাঈম, পিপি ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি ওমর ফারুক, পিপি সাজেদুল হক হাসান, পিপি ইঞ্জিনিয়ার মোর্শেদুল আলম, মোঃ ইলিয়াস চৌধুরী|
পড়েছেনঃ ৬৩
















