আজ : মঙ্গলবার ║ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

এবার মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি

দেশচিন্তা ডেস্ক: মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে সেখানে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ