
দেশচিন্তা ডেস্ক: ভারতে মুসলমানদের ওপর নজিরবিহীন নির্যাতন, পবিত্র মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে বন্দরনগরী চট্টগ্রামে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ| গত ১৩ মে ২০২৬, বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়| আজকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি, মাওলানা ইউনুস ˆতয়বি যুক্তিবাদী| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ| তিনি তার বক্তব্যে বলেন, ভারতে সুপরিকল্পিতভাবে মুসলমানদের ধর্মীয় ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে| মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানে অগ্নিসংযোগ করে একটি বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী যে তান্ডব চালাচ্ছে, তা বিশ্ববিবেককে লজ্জিত করে| একইসাথে সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নির্বিচারে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না| উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুল রহমান, সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, এম নাছির উদ্দিন মাহমুদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের পচার উপকমিটির সদস্য, মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী| আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা হাসান রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, মুহাম্মদ আলমগীর বদি, আলহাজ্ব আমান উল্লাহ আমান, মাস্টার মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ বেলাল হোছাইন, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আব্দুল করিম সেলিম, মাওলানা জামাল উদ্দিন খোকন, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ সেলিম উদ্দিন, শেখ মুহাম্মদ নেজাম উদ্দীন, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম তাহেরী, মুহাম্মদ ইয়াকুব আলী, আলহাজ্ব মুহাম্মদ ছালামত আলী, আলহাজ্ব মুহাম্মদ মোসলেম উদ্দিন, মুহাম্মদ আব্দুল করিম, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, মুহাম্মদ এনামুল হক এনাম, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক,আমির হোসেন রিটু, মুহাম্মদ নাছির দোস্তগির, মুহাম্মদ ইব্রাহিম খলিল,এ.টি.এম রেজাউল মুস্তাফা, মাওলানা ˆসয়দ মোহাম্মদ মাহবুবুর রহমান কাদেরী, মুহাম্মদ ইকবাল হোসেন, মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা মুহাম্মদ ওবাইদুল্লাহ, ছাত্রনেতা মুহাম্মদ আলম রেজা,ছাত্রনেতা মুহাম্মদ রিয়াদ রেজা কাদেরী, মুহাম্মদ হামিদ রেজা, মুহাম্মদ মইনুল ইসলাম সাঈদ, মুহাম্মদ কুরবান আলী, শাখাওয়াত হোসেন, সরোয়ার উদ্দিন কায়সার ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| বক্তারা ভারতের বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন| সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিম উম্মাহর ওপর হামলা ও সীমান্ত হত্যা বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে| কর্মসূচি সুন্দর ভাবে সম্পন্ন হয় এবং পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, আলহাজ্ব মাওলানা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী|










