আজ : বৃহস্পতিবার ║ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পোর্ট সিটি রোটারি ক্লাবের নিয়মিত সভা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ১০ মে (রবিবার )সন্ধ্যায় নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়| প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন প্রেসিডেন্ট ইলেক্ট পলাশ বড়ুয়া| পোর্ট সিটির উদ্যোগে পার্বত্য জেলায় খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি,দীঘিনালা ও মহালছড়ি বাংলাদেশ সেনাবাহিনী ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই করণের কার্যক্রমের অভিজ্ঞতার কথা তুলে ধরেন পিপি মুহাম্মদ সাজেদুল হক| ক্লাবের নিয়মিত প্রজেক্ট এবং মানবিক কাজগুলোর ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন চ্যার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান, ইঞ্জিনিয়ার আবু নাঈম, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, পলাশ বড়ুয়া ও মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সহ প্রমুখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ