আজ : রবিবার ║ ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

দেশচিন্তা ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলনাড়ুর তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়।

রোববার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর শনিবার (৯ মে) রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপর সরকার গঠনের পথ পরিষ্কার হয়।

উল্লেখ্য, গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে থালাপতি একাই জিতেছেন দুটি আসনে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ