আজ : শনিবার ║ ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি

গাউসিয়া কমিটি ওমান আল হিল শাখার কাউন্সিল সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদ আওতাধীন ওমান আল হীল শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও হযরত ˆসয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহ:) ওরশ মোবারক মাসকাটের আল হিলের জাবের বিন যায়েদ মসজিদ সংলগ্ন মজলিশ হলরুমে আল হিল শাখার সভাপতি মাওলানা আহমদ হোসেন আল কাদেরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম আল কাদেরী| প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকন উদ্দিন| বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এম ওয়াই কামাল বাবু, সহ-সভাপতি এম শামসুল হক সিকদার,সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, অর্থ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দীন আলমদার, সহ-অর্থ সম্পাদক ˆসয়দ আবু বক্কর, সহ-দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা সোহাইল রেজা কাদেরী, মাওলানা ফরহাদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ| কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়| এতে মাওলানা আহমদ হোসেন আল কাদেরী সভাপতি, মোহাম্মদ ওয়াজেদ বাবলু সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরুন্নবী সহ-সভাপতি, মোহাম্মদ আবু ˆতয়ব সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরিফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক,রবিউল হোসাইন, কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক নাসিম সহ-সাংগঠনিক এছাড়া প্রচার, অর্থ, দপ্তর, আন্তর্জাতিক বিষয়ক, তথ্য ও গবেষণা, দাওয়াতে খায়েরসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ