
দেশচিন্তা ডেস্ক: চারুতা সংগীত একাডেমীর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ শীর্ষক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী চিত্রপ্রদর্শনী, সনদপত্র ও পুরষ্কার বিগত ৯ই মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়| একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাওনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক ওমর কায়সার| উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করছেন সিনিয়র আইনজীবী নাট্যজন, প্রযোজক, নাট্য ও পরিবেশকর্মী কাজী ছানোয়ার আহমেদ (লাভলু)| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মুহাম্মদ ˆসয়দ আয়াজ মাবুদ, রামপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আছেফুর রহমান ফারুকী নাট্যকর্মী মাসুদ মনসুর, লেখক দিদারুল ইসলাম প্রমুখ| অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী এহতেশামুল হক|
স্বাগত বক্তব্য রাখেন চারুতা সংগীত একাডেমীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলি| সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| অনুষ্ঠানের শুরুতে চারুতার চারুকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীদের আঁকা ছবির বিশেষ প্রদর্শনীর উদ্ভোধন করা হয়| প্রদর্শনীটি আগামীকাল ১০ মে সকলের জন্য উম্মুক্ত থাকবে| অনুষ্ঠানে বক্তারা বলেন একাডেমির বিগত দুই দশকেরও বেশি সময়ের অবদানের কথা স্মরণ করেন এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন| একাডেমির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের মাঝে সুসাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন| বক্তারা আরো বলেন, একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান যখন নিরবিছন্নভাবে ২৭ বছর পার করে, তখন সেটি কেবল একটি প্রতিষ্ঠান থাকে না বরং একটি আলোকবর্তিকায় পরিণত হয়| চারুতা সঙ্গীত একাডেমি চট্টগ্রামের আকাশ সংস্কৃতির যুগেও শুদ্ধ সুর ও কৃষ্টির চর্চা ধরে রেখেছে যা সত্যিই প্রশংসার দাবিদার| অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়| পরিশেষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন|











