আজ : শুক্রবার ║ ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে পুকুর থেকে মরদেহ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ি শহরের প্রবেশ গেট সংলগ্ন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ মে) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম কৃষ্ণ (৪০)। তিনি খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি খাগড়াছড়ি-রাঙ্গামাটি বাস কাউন্টারে যাত্রীদের গাড়িতে তোলার কাজ করতেন। ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার কোমর থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ‍“স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ