আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

একাত্তরের ধারাবাহিকতাই চব্বিশ, তবে জনযুদ্ধ আর গণআন্দোলন এক নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দেশচিন্তা ডেস্ক: মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের বিষয় এবং ১৯৭১ এর ধারাবাহিকতাই ২০২৪ এর সৃষ্টি, তবে জনযুদ্ধ ও গণআন্দোলন এক নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৬ মে) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তার বাবার মুখে শোনা তথ্যমতে, তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণায় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তবে গত ১৭ বছর তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং দুই শতাধিক মুক্তিযোদ্ধা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ