আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের জমিনে হযরত গাজী সৈয়দ ভঙ্গী শাহ (রহ.)’র অতুলনীয় অবদান অনস্বীকার্য

দেশচিন্তা ডেস্ক: গত ১০ জিলক্বদ ২৯ এপ্রিল ২০২৬ ইং রোজ বুধবার ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম স্টেশন রোডস্থ প্রখ্যাত অলিয়ে কামেল, মুশকিল কোশা,হাজত রাওয়া, কুতুবে চাঁটগা হযরত খাজা গাজী ˆসয়দ ভঙ্গী শাহ (রহ.)’র বার্ষিক উরশ শরীফ উপলক্ষে জিকরে মোস্তফা (দ.) মাহফিল সেকান্দর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| এসময় উপস্থিত ছিলেন ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা খাদেম মুহাম্মদ আবু মুছা কাদেরী আল চিশতী, মাওলানা মুহাম্মদ আবদুল হাঈ আল কাদেরী, মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক আল কাদেরী, মুহাম্মদ আনোয়ার সওদাগর| শায়েরগণের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন মুহাম্মদ ত্বোহা কাদেরী, নুর মুহাম্মদ সিদ্দিক, মুহাম্মদ ফরহাদ রেজা কাদেরী, মুহাম্মদ রবিউল হাসান কাদেরী, মুহাম্মদ শাহীন আলম কাদেরী হক্কী, মুহাম্মদ বাহাউদ্দীন কায়েন, মুহাম্মদ রাকিব হোসাইন, মুহাম্মদ সোহান চিশতীসহ অসংখ্য আলেম উলামা হযরত গাজী ˆসয়দ ভঙ্গী শাহ (রহ.) আশেকভক্তগণ উপস্থিত ছিলেন| এসময় বক্তারা বলেন, হযরত খাজা গাজী ˆসয়দ ভঙ্গী শাহ (রহ.) এমন সময় চট্টগ্রাম শহরে পদার্পণ করে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করেছিলেন যখন চট্টগ্রাম স্টেশন রোড সহ পুরো চট্টগ্রাম নগরী অনাবাদী ছিল| তাঁর আগমন ও আধ্যাত্নিক শক্তির ছুঁয়া পেয়ে অসংখ্য মানুষ দলে দলে মুসলমান হতে লাগলো এবং অজয় পাড়া গ্রাম শহরে পরিণত হয়| যার বেলায়তের ফুয়ুজাত সে থেকে আজ অবধি আশেক ভক্তগণ পেয়ে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত পেতে থাকবে| তাঁহার দরবারে যেকোনো বিপদগামী ব্যক্তি এসে খালি ফিরে যায় না,তাকে উম্মুক্ত সাহায্য করেন| চট্টগ্রাম শহরের এ জমিনে তাঁর এই অতুলনীয় অবদান অন¯^ীকার্য| পরিশেষে মিলাদ কিয়াম, তাবারুক বিতরণ, দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে উক্ত উরশ শরীফ সমাপ্ত হয়|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ