আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা হচ্ছেন ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী

দেশচিন্তা ডেস্ক: ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশ নেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। প্রতিবেদন তুর্কি গণমাধ্যম আনাদোলু আজান্সির।

রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বেনেটের কার্যালয় জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ইসরায়েল রাষ্ট্রকে পুনর্গঠনের প্রক্রিয়ার প্রথম ধাপ ঘোষণা করবেন। এর অংশ হিসেবে ‘‘ইয়েশ আতিদ পার্টি’’ এবং ‘‘বেনেট ২০২৬’’ পার্টিকে একীভূত করে একটি একক দল গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন নাফতালি বেনেট।’

বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে তথাকথিত ‘সংস্কারপন্থী জোট’ একত্রিত হবে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং আসন্ন নির্বাচনে নির্ণায়ক জয়ের লক্ষ্যে সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা সম্ভব হবে।

এই ঘোষণাকে ইসরায়েলের বিরোধী রাজনীতিতে নতুন সমন্বয়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে চায়।

উল্লেখ্য, ইসরায়েলের জাতীয় নির্বাচন আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ