আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা ২০২৬; ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়| এতে স্মারক বক্তা ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক সুব্রত বড়ুয়া| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোহাম্মদ আনোয়ার সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল&-ফোরকান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান|এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাবেক সচিব সম্পদ বড়ুয়া| স্মারক বক্তব্যে কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া বলেন বিজ্ঞানসাহিত্য কথাটি যে আমাদের সুধী সমাজ অথবা সাধারণ মানুষদের সুপরিচিত এমন দাবী করা বোধ হয় সংগত হবে না| তবু বিষয়টি আমার আলোচনার বিষয় রুপে নির্দিষ্ট করার পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে| আমি প্রথমে না বললেও উদ্যোক্তাদের আবদার ফেলতে পারিনি| তিনি বলেন, আমাদের বাংলা ভাষায় বহু মনিষী বিজ্ঞান বিষয়ক বই লিখেছেন| তাঁদের মধ্যে যাঁরা যশ¯^ী হয়েছেন তাঁরা আমাদের নমষ্য| উনি কিছু বইয়ের উদ্ধৃতি দেয়ে বলেন, বাংলা ভাষায় বিজ্ঞানীদের জীবন ভিত্তিক গ্রন্থ রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর| এটা জীবনভিত্তিক বই হলেও এর কোনো কোনো রচনায় প্রাসঙ্গিক ˆবজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের উল্লেখ রয়েছে টিকা হিসেবে| তবে সম্ভবত প্রথম সার্থক বিজ্ঞান গ্রন্থ রচনা করেন অক্ষয়কুমার দত্ত| এভাবে তিনি শান্তিনিকেতনে বিজ্ঞান চর্চায় রবীন্দ্রনাথের প্রাণান্ত প্রচেষ্টার কথা উল্লেখ করার পাশাপাশি বহু লেখকের কথা তুলে ধরেন| বাংলাদেশে প্রফেসর জামাল নজরুল ইসলাম, আবদুল্লাহ আল-মুতী ও দ্বিজেন শর্মার নাম শ্রদ্ধার সাথে স্মরন করেন এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিষয়ে তাঁদের কর্মকৃতী উপস্থাপন করেন| উপাচার্য অধ্যােপক ড. মোহাম্মদ আল&-ফোরকান উচ্চ শিক্ষা পর্যায়ে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার উপর গুরুত্বারোপ করেন| উপ-উপাচার্য ( একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানও একই কথার প্রতিধ্বনি করেন|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ