আজ : রবিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশচিন্তা ডেস্ক: দেশের বাজারে রোববার (২৬ এপ্রিল) স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৬ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভরিতে ৩ হাজার ২৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ৯২৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৪ দফা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ