আজ : ║ ║║

আলোচনার নতুন শর্ত দিলো ইরান

দেশচিন্তা ডেস্ক: বিভিন্ন ইস্যু অমীমাংসিত রেখেই অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায় দুই দেশের মধ্যে নতুন করে সম্ভাব্য আলোচনার আগে শর্ত জুড়ে দিয়েছে ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে তিনি মনে করেন পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

ইরানের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন যত দ্রুত নৌ অবরোধ তুলে নেবে, আমার মনে হয় তত দ্রুতই পরবর্তী দফার আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ততদিন বাড়ানো হবে যতদিন না তেহরান স্থায়ীভাবে সংঘাতের অবসানের জন্য একটি প্রস্তাব দেয়। তবে তিনি এটিও জানান, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখবে। এরপরই ইরাভানি এমন মন্তব্য করলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ