
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের নতুন কমিটির অভিষেক ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কাফকো সেন্টারের দেয়াং রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি এম. মোরশেদ মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আবদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টলা পরিবার চেয়ারম্যান প্রকৌশলী সৈয়্যদ মুহাম্মদ আবু আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম. আক্তার হোসাইন, পরিচালনা পরিষদের সদস্য মাস্টার রফিকুল ইসলাম, জুঁইফুলের সংগঠনের প্রতিষ্ঠাতা জি. এম. মামুনুর রশিদ , মেরিন একাডেমির প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।











