আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে অনীহা বিস্ময়কর: টিআইবি

দেশচিন্তা ডেস্ক: বিচার, গুম বিষয়ক, দুদক ও জাতীয় মানবাধিকার কমিশনসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে পেছনে হাটার ইঙ্গিত দিচ্ছে সরকার এমনটাই জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সোমবার (০৬ এপ্রিল) ঢাকায় দুপুরে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিচার বিভাগের তিনটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাতিলের খাতায় ফেলে দেয়ার নামান্তর এ কতা জানিয়ে টিআইবির নির্বাহী বলেন, বিচার, গুম বিষয়ক, দুদক ও জাতীয় মানবাধিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে পেছনে হাটার ইঙ্গিত দিচ্ছে সরকার।

ইফতেখারুজ্জামান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের জন্য সরকারের পূর্বানুমতি লাগবে, সরকারের এ ধারা অগ্রহণযোগ্য ও ধিক্কার জানিয়েছে টিআইবি।

আইনে পরিণত হতে যাওয়া ৯৮ অধ্যাদেশের অনেকগুলোকে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে বলেও জানান টিআইবির নির্বাহী।

১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টিকে আইনে পরিণত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় প্রতিষ্ঠানটি তবে, যেসব অধ্যাদেশ বাতিল, সংশোধন ও পরে যাচাই করার কথা বলা হয়েছে তার কড়া সমালোচনা করেন সংবাদ সম্মেলনে তিনি।

সুপ্রিমকোর্ট সচিবালয়, বিচারপতি নিয়োগসহ তিনটি অধ্যাদেশ রহিতের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাতিলের নামান্তর বলে মনে করেন তিনি। গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তা অগ্রহণযোগ্য ও ধিক্কারজনক বলেও মনে করে টিআইবি।

পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় সংস্থাটি-কারণ হিসেবে টিআইবির নির্বাহী বলেন, সকল রাজনৈতিক দলের সিদ্ধান্ত ও জুলাই সনদের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এটি বাতিল করতে হবে।

এসব কারণে প্রশ্ন উঠেছে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছিলো, সরকার এসব পদক্ষেপের কারণে তা কি হাতছাড়া হয়ে যাচ্ছে ? টিআইবি মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল।

টিআইবির নির্বাহী মতে, ৫ আগস্ট পরবর্তী সময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিলো তা এখন উদ্বেগজনক। সরকার সব কিছু তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ