আজ : সোমবার ║ ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি’র বৈঠক

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশে জাপানের জনপ্রিয় ‘স্টিকি রাইস’ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের সহযোগিতা আরো জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে স্টিকি রাইস উৎপাদনে আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী এবং বন্ধু রাষ্ট্র। জাইকার মাধ্যমে জাপান বিভিন্ন খাতে সহযোগিতা দিয়ে আসছে। ধান উৎপাদনের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের বড় বড় নদীর অববাহিকায় বিস্তীর্ণ চরাঞ্চলের উর্বর জমিতে রফতানিমুখী মিষ্টি আলুসহ বিভিন্ন কৃষিপণ্য জৈব পদ্ধতিতে উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জাপানের সহযোগিতা পেলে উৎপাদন বাড়ানো সম্ভব।

এ সময় তিনি রফতানিমুখী কুচিয়া ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, জাইকার মাধ্যমে কৃষি ও মৎস্যখাতে উন্নয়ন সহযোগী হিসেবে জাপান ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।

পাশাপাশি জাপানের বেসরকারি খাত বাংলাদেশে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ