আজ : শুক্রবার ║ ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামায়াত কর্মী মুহাম্মদ জাহেদের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক, জানাজা ও দাফন সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: কোতোয়ালী থানার দেওয়ানবাজার ওয়ার্ডের মাছুয়া ঝর্ণা ফকির মোহাম্মদ জামে মসজিদ লেইন নিবাসী ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ও জামায়াত কর্মী মুহাম্মদ জাহেদ গতকাল রাত আনুমানিক ১০ টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার বাদে জোহর ফকির মোহাম্মদ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নরুল আমিন, দেওয়ান বাজার ওয়ার্ডের সেক্রেটারি শাহ কামাল হাসান প্রমুখ।

উক্ত জানাজার নামাজের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, কোতোয়ালি থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ্জাহের, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, কোতোয়ালি থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস ও নাজিম উদ্দীন, রুমঘাটা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন প্রমুখ।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, তার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার ইবাদত গুলো কবুল করুন। তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ