আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়ায় মাটি কাটা সংক্রান্ত প্রকাশিত সংবাদে জামায়াতের প্রতিবাদ

দেশচিন্তা ডেস্ক: সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে “সাতকানিয়ায় মাটি কাটায় জামায়াত কর্মী মোমেনকে ৫লাখ টাকা অর্থদণ্ড” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে জামায়াতের নাম জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, আমরা তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচারের কূটকৌশলী বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক, সুশৃঙ্খল ও আইনমান্যকারী সংগঠন। সংগঠনটি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে এবং কোনো প্রকার অবৈধ, অনৈতিক বা পরিবেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে দলীয়ভাবে কঠোরভাবে নিরুৎসাহিত করে থাকে।ইতিপূর্বে মাটি কাটা বা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে কঠোর ভাবে নির্দেশনা রয়েছে।

সংবাদে উল্লেখিত ব্যক্তি সম্পর্কে স্হানীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে জামায়াতে ইসলামীর ওপর দায় চাপানো অনুচিত ও অগ্রহণযোগ্য।

আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য যে, জামায়াতকে জড়িয়ে মিথ্যা সংবাদের চট্রগ্রাম সংবাদ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি একজন ফ্যাসিবাদী চিহ্নিত দোসর ও পলাতক আসামী।
বিগত ফ্যাসিস্টের আমলে সাতকাানিয়ার অপরাধের অন্যতম সহযোগী।

পরিশেষে, আমরা সাতকানিয়াবাসীসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
সংবাদ প্রেরক
সাইফুল ইসলাম
প্রচার সম্পাদক
সাতকানিয়া পৌরসভা জামায়াত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ