আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক জোরদারে অঙ্গীকার

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে উষ্ণ অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে—বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, উন্নয়নমূলক অংশীদারিত্ব, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, বাণিজ্য দূতাবাস এবং অভিবাসন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।

সাক্ষাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ