
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৩টায় উপাচার্য দপ্তরে চাকসুর প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মাননীয় উপাচার্য চাকসুর সকল প্রতিনিধিকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, চাকসু শিক্ষার্থীদের প্রাণস্পন্দনের জায়গা। এ প্রাণস্পন্দন যত গতিশীল হবে ততই বিশ্ববিদ্যালয় ভালো থাকবে। এ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সবার অনেক পরিকল্পনা রয়েছে, এসব পরিকল্পনা বাস্তবায়নে তোমাদের সহযোগিতা লাগবে। উপস্থিত সবাইকে মাননীয় উপাচার্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় চাকসুর প্রতিনিধিবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্যের সঙ্গে পরিচিত হন। চাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে মাননীয় উপাচার্যকে অবহিত করেন। মাননীয় উপাচার্য চাকসুর প্রতিনিধিদের থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে আবাসন, পরিবহন, খাবার, মেডিকেল সেবা, অটোমেশন পদ্ধতি, সেশনজট নিরসন, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধি সম্পর্কে সভায় আলোচনা হয়। এছাড়া চাকসুর বাজেট, চাকসু কেন্দ্র এবং চাকসুর বিভিন্ন বিষয় আলোচনা উঠে আসে। এসময় চাকসুর ভিপি, কোষাধ্যক্ষসহ প্রতিনিধিবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন চাকসুর প্রতিনিধিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার, ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ ও পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।











