আজ : সোমবার ║ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে ব্যাটারি রিকশা উচ্ছেদ বন্ধসহ ৬ দফা দাবিতে সংগ্রাম পরিষদের সমাবেশ ও কমিটি গঠন

দেশচিন্তা ডেস্ক: অবৈধভাবে ব্যাটারি রিকশা উচ্ছেদ বন্ধের দাবিতে রিকশা ব্যাটারি রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৪নং ওয়ার্ডের পান্নাপাড়ায় বিকাল ৪টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল কাদেরী জয়, সদস্য আহমদ জসিম, ২৪নং ওয়ার্ডের শ্রমিক নেতা মো: মারুফ, মো: মহিন উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন লাইনে অবৈধভাবে ব্যাটারি রিকশা জব্দ করে শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। রিকশা আটকের পর প্রায় ১মাস রিকশা আটকে রেখে রেকারবিল সহ ৩২৫০/- অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে। ফলে রিকশা ড্রাইভারদের আয় রোজগার বন্ধ হয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হচ্ছে। সরকারের কাছে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি- লাইসেন্স, নীতিমালা ও রুট পারমিট প্রধান করা। কিন্তু সরকার লাইসেন্স ত দিচ্ছেই না বরং পুলিশি হয়রানির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। চট্টগ্রাম শহরের মত গুরুত্বপূর্ণ শহরে যেকোনো জায়গায় যাতায়াতের সহজ মাধ্যমে হল এই ব্যাটারি রিকশা, ও ইজিবাইক। একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয়ী অপরদিকে যাতায়াতের সহজ মাধ্যম হিসাবে এ যানের ব্যবহার অত্যাধিক। তাই শ্রমিকদের এসব দাবিদাওয়া মেনে নিয়ে প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করে রিকশা উচ্ছেদ বন্ধ করতে হবে।

সভা শেষে সর্বসম্মতিক্রমে মো মারুফ কে সভাপতি ও মহিন উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৪নং ওয়ার্ড কমিটি গঠিত হ। নতুন কমিটি আগামী দিনে শ্রমিকদের যেকোনো দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করব।

৬দফা দাবি নিম্নরূপ:

১/ নগরীর গলি ও পাড়া-মহল্লার ভেতর থেকে ব্যাটারি রিকশা আটক করা চলবে না।

২/ সাদা পোশাকে পুলিশের সোর্স লাগিয়ে অবৈধভাবে গাড়ি আটক বন্ধ কর।

৩/ নগরীর বিভিন্ন সড়কে গাড়ি পার্কিং ও রাস্তা পারাপারে ক্রসিংয়ের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা বিধান কর।

৪/ অবিলম্বে রেকার বিলের( ৭৫০/=) বাইরে অতিরিক্ত জরিমানা ২৫০০/= টাকা বাতিল করতে হবে।

৫/ আটককৃত গাড়ি ১ সপ্তাহের মধ্যে ছেড়ে দিতে হবে।

৬/ অবিলম্বে BRTA অনুমোদিত লাইসেন্স, নীতিমালা,ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট প্রনয়ণ কর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ