আজ : সোমবার ║ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল

দেশচিন্তা ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।

রোবাবার (২৯ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির মূল ভবন (৩ তলা) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রার্থী পরিচিত সভা ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ