আজ : শুক্রবার ║ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবসে বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

দেশচিন্তা ডেস্ক: ২৬শে মার্চ (বৃহস্পতিবার) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের সূচনাস্থল, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মৃতি বিজড়িত ষোলশহর ২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণার মধ্য দিয়ে ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক স্বৈরশাসনের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে-যাঁর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এদিনে গোটা জাতি মরণপন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তস্নাত স্বাধীনতা বিশ্বের স্বাধীনতা অর্জনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছিল চক্রান্তকারীরা। কিন্তু আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন।”

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “বিগত স্বৈরাচার দেশে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করেছিল। রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। নজীরবিহীন দুর্নীতি, সীমাহীন নির্যাতন ও দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে পরাজিত হয় আওয়ামী ফ্যাসিবাদ। আজকের এই মহান দিনে আমাদের নেতাকর্মীদের ইস্পাতদৃঢ় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাই।”

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণায় জাতি পেয়েছিল সাহস ও প্রেরণা, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ দেখিয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক, ন্যায়পরায়ণ ও জনকল্যাণমূলক উদার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশের সঞ্চালক নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার সুরক্ষা ও গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, দিদার হোসেন, হারুন অর রশিদ, মোঃ আলমগীর, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, সদস্য আব্দুল মান্নান আলমগীর, মোঃ জাহিদুল ইসলাম, নোমান সিকদার সোহাগ, জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ খালেক সহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ