আজ : শুক্রবার ║ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ

দেশচিন্তা ডেস্ক: নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। গত বছর জেন-জিদের নেতৃত্বে নেপালে সরকার পতনের পর এ বছরের মার্চের শুরুতে নির্বাচন হয়। এতে ভূমিধস জয় পায় বালেন্দ্রর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।

আজ শুক্রবার (২৭ মার্চ) বালেন্দ্র শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন।

শপথের আগে ৩৫ বছর বয়সী বালেন্দ্র একটি গান প্রকাশ করেন। যেখানে নেপালের ভবিষ্যতের ব্যাপারে বিভিন্ন কথা বলেছেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র একজন র‌্যাপার ছিলেন।

এরপর তিনি রাজধানী কাঠামান্ডুর মেয়র হন। মাত্র তিন বছর মেয়র থেকেই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেন। এতে করে ক্ষিপ হন দেশটির তরুণরা। তারা মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওলির সরকারের পতন ঘটান।

নেপালের তরুণরা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং এলিট শ্রেনির শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। যার ফলাফল দেখা যায় সর্বশেষ নির্বাচনে। যেখানে পুরোনো রাজনীতিবিদদের বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ