আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে ঈদের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি জহিরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: বাঁশখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নে তিনি স্থানীয় উপকারভোগীদের হাতে চাল তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সাধনপুর ইউপি চেয়ারম্যান কে. এম সালাহউদ্দিন কামালসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেছেন। আমরাও বিরোধীদল হিসেবে সংসদে আছি। আমরা পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’ তিনি বলেন, ‘এখানে যারা অভিভাবক আছেন তাদেরকে নিজ নিজ সন্তানকে মনিটরিংয়ে রাখতে হবে। মাদক, জুয়াসহ যাবতীয় মন্দ কাজ থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে। আপনাদের সন্তানরা বিপথগামী হয়ে গেলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি তা বিবেচনা না করে সকলের হয়ে দায়িত্ব পালন করে যাবো, ইনশাআল্লাহ। সাধনপুর ইউপির উন্নয়ন এবং অগ্রগতিতে আমার আন্তরিক ভূমিকা এবং সহযোগিতা সবসময় থাকবে।’ এসময় উপস্থিত উপকারভোগীরা দশ কেজি হারে চাল পেয়েছেন কিনা তাও তদারকি করেন সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশখালীর ১৪ ইউনিয়নের ৩৫৬০৯ পরিবার এবং পৌরসভার ৪৬২৫ পরিবার দশ কেজি করে ভিজিএফ চাল পাবেন বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ