আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের সরকার কৃষকদের উন্নয়নে ব্যাপক অবদান রেখেই চলছে

দেশচিন্তা ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাঁশখালী উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার পৌরসভাস্থ গ্রীন চিলি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান।

ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল এবং সদস্য সচিব ফজল কাদেরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, শিলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুস, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার লোকমান বলেন, ‘বিএনপি এদেশের কৃষকদের দল। দেশের ৯০% কৃষক বিএনপিকে ভালোবাসেন। বিএনপি যখনই ক্ষমতায় আসেন তখনই সর্বপ্রথম কৃষকদের উন্নয়নে কাজ করেন। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিনই ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মাফ করে দিয়েছেন। বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, এতে আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। নির্বাচনে প্রার্থীর চেহারা নয়, দলের মার্কা দেখে ভোট দিতে হবে। আগামীর যে কোন নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। এ সময় পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ