আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

দেশচিন্তা ডেস্ক: ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুকের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ

সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুক। সোমবার (৯ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অলি আহমদের ছেলে ও সংসদ সদস্য প্রার্থীর পক্ষে এই আবেদন করা হয়েছে।

এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির জসীম উদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জয় পেয়েছেন জসীম উদ্দিন আহমেদ। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ হাজার ৪৯৩ ভোট পান।

জসীম উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্য জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল এক হাজারেরও কম ভোট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ