আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ব্যাচ-৪২, চবি’র গ্র্যান্ড ইফতার প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: গত ২৬ ফেব্রুয়ারি নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় ব্যাচ-৪২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সারাদিন রোজা রেখে বন্ধুরা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন শুধু এই মিলনমেলায় অংশ নিতে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাতে রোজার ক্লান্তি যেন নিমিষেই মিলিয়ে যায়। পুরো আয়োজনটি ছিল অনেকটা পারিবারিক আবহে ভরপুর। শিশুদের সরব উপস্থিতি ও তাদের দিকবিদিক ছোটাছুটি অনুষ্ঠানকে দিয়েছে ভিন্নমাত্রা ও প্রাণচাঞ্চল্য। উক্ত ইফতার প্রোগ্রামে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাচের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল্লাহ আল ফারুক চৌধুরী; যুগ্ম আহ্বায়ক ছিলেন মাহমুদুল হক মুকুল এবং সদস্য সচিব হিসেবে ছিলেন শাহাদাত হোসেন পিও। ব্যাচ-৪২ চবির সভাপতি এডভোকেট কে এম সাইফুল ইসলাম সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক অভিবাদন জানান। ব্যাচের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন অনলাইনে সংযুক্ত থেকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বন্ধুত্ব ও পুনর্মিলনের অঙ্গীকার আরও দৃঢ় হয়। বন্ধু তুষার রেলের মাধ্যমে কক্সবাজার ভ্রমণের আয়োজন করার প্রতিশ্রুতি দেন এবং আশফাক সামির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চড়ুইভাতি আয়োজনের ঘোষণা দেন-যা ভবিষ্যৎ মিলনমেলার নতুন প্রত্যাশা তৈরি করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ