
দেশচিন্তা ডেস্ক: মানুষের সুখে দুঃখে বিপদের সময় পাশে দাড়াঁনো ঈমানী দায়িত্ব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক নয়। জামায়াত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় দল। তিনি বলেন জামায়াতে ইসলামী একটি মজলুম দল। কর্মীদের আর্থিক কুরবানীর মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর আমাদের ইমানী দায়িত্ব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড় থানার উদ্যোগে চৌধুরী মার্কেটস্থ দোকানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চৌধুরী মার্কেটে ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল হক ও সেক্রেটারি কামাল উদ্দীন, জামায়াত নেতা মোহাম্মদ শাহেদ ও ফখরুল ইসলাম প্রমুখ।










