আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আকবর শাহ থানা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: দেশ বদলাতে কোরআনের আলোকে মানুষের চরিত্র বদলাতে হবে — মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ ও জাতির প্রকৃত পরিবর্তন আনতে হলে পবিত্র কোরআনের আলোকে মানুষের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচারের মাধ্যমে কখনোই একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজকে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে—এ শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে সংযম, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। যদি আমরা রমজানের শিক্ষাকে সারা বছরের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সহজ হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে আকবর শাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন থানা সহকারী সেক্রেটারি আফছার উদ্দিন শাহীনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশপ্রেম, সততা ও নৈতিকতার চর্চা অপরিহার্য। তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মানবকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ