আজ : সোমবার ║ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রামের ইফতার সামগ্রী প্রদান

দেশচিন্তা ডেস্ক: সোমবার সকাল ১১টায় শীতল ঝর্ণা আবাসিক এলাকায় অক্সিজেনস্থ অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রয়কৃত অভিভাবকহীন বৃদ্ধা মা-বাবাদের জন্য পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন পিলু ও সমাজসেবা সম্পাদক ও সমাজসেবী রওশন আরা চৌধুরী এবং দপ্তর সম্পাদক বাবু দিলীপ কুমার সূর প্রমুখ।

বেওয়ারিশ মানবসেবা ও বৃদ্ধাশ্রম কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলামুর রহমান রব্বানী পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মা-বাবাদের জন্য ইফতার সামগ্রী প্রদান করায় বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ সেবা অব্যাহত রাখার অনুরোধ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ