আজ : সোমবার ║ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

অসুস্থ ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

দেশচিন্তা ডেস্ক: বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে দেখতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যান বিএনপি মহাসচিব।

বর্তমানে ডা. রফিকুল হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছেন। সেখানে গিয়ে তার পাশে কিছুক্ষণ অবস্থান করেন মির্জা ফখরুল। পাশাপাশি ডা. রফিকুলের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবরও নেন তিনি।

এসময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। গতকাল তাকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ