আজ : শুক্রবার ║ ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

দেশচিন্তা ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুভ কামনা জানিয়েছেন বিদিশা এরশাদ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো একটি খোলা চিঠিতে এ কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিদিশা এরশাদের কথাগুলো হুবহু তুলে ধরা হলো-

প্রিয় তারেক রহমান
বিদিশা এরশাদ লিখেছেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিতে যাওয়া আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই পথ সহজ ছিল না—তা আমরা সবাই জানি। সময়, ধৈর্য, আত্মসংযম আর রাজনৈতিক প্রজ্ঞার এক দীর্ঘ পরীক্ষার ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা ও উপলব্ধিই আজ বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শক্তি বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও লিখেছেন, একটি দেশ যখন স্থিরতা, আস্থা ও দিকনির্দেশনা খোঁজে তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় থাকে না—তা হয়ে ওঠে দায়িত্ব ও প্রত্যাশার ভার।

বিদিশা এরশাদ বলেন, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য দৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং মানুষ আবার রাষ্ট্রের ওপর ভরসা করতে পারবে—এই আশাই করি।

নতুন দায়িত্ব পালনের এই শুরুতে আপনার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করি। আপনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্ত, ন্যায়ভিত্তিক ও আত্মমর্যাদাশীল ভবিষ্যতের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল। শুভকামনাসহ বলেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ