
দেশচিন্তা ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানকে এই উষ্ণ শুভেচ্ছা জানান।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন-বিমসটেকের মহাসচিব তার বার্তায় বিএনপির এই নিশ্চিত বিজয়ে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আয়োজক দেশ।
এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা জোরদার করে থাকে।
পড়েছেনঃ ১৫











