আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নতি সাধনে জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করুন

দেশচিন্তা ডেস্ক: এস এম জাকারিয়া, মীরসরাই: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক নির্বাচনী সমাবেশের আয়োজন করে।

৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বাদ মাগরিব বড়তাকিয়া বাজারে মীরসরাইয়ের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের সমন্বয়ে এক বিশাল নির্বাচনী মিছিল শেষে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ১২নং ইউনিয়ন সভাপতি মাও. একরামুল হক। এসময় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এ্যাসি. সেক্রে. জেনারেল মাও. মো. শাহজাহান।

১২নং ইউনিয়ন সেক্রেটারি মাও. রাকিবুল ইসলামের সঞ্চালনায় এবং কামাল উদ্দীন তারেকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হওয়া উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. সাইফুর রহমান।

এসময় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা এ্যাসি. সেক্রে. ফজলুল করীম, উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মীরসরাই নির্বাচন পরিচালক ইউসুফ বিন আবু বকর, উত্তর জেলা শিবির সেক্রে. মাঈনুদ্দীন রায়হান, মীরসরাই উপজেলা শাখার আমীর মাওলানা নূরুল কবীর প্রমুখ।

এসময় উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সম্মানিত উপস্থিতি আসুন আমরা দল-মত নির্বিশেষে সকলে ঐক্যমুক্ত হয়ে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাই। যদি এখনি আমারা পাঁচটি বিষয়ে ‘হ্যাঁ’ এর উপর এবং ৫টি বিষয়ে ‘না’ এর উপর ঐকমত্ত হয়ে কাজ করতে না পারি তবে কোন ভাবেই বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা যেভাবে উন্নত ও সম্মৃদ্ধ দেখতে চাই তা সম্ভব নয়। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে নিতে যে ৫টি বিষয়ে ‘হ্যা’ এর উপর ঐকমত্য হয়ে কাজ করতে হবে তা হলো – ” সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থান। আর যে ৫টি বিষয়ে ‘না’ এর উপর ঐকমত্য হয়ে কাজ করতে হবে তা হলো – ” দূর্নীতি, পেশিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজি “। আর এই ১০টি বিষয়ের যথাযথো প্রয়োগ নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ এর নিরঙ্কুশ বিজয় ছাড়া আর কোন পথ নেই। তাই আসুন সকলে মিলে ‘দাঁড়িপাল্লা ও হ্যাঁ’কে বিজয়ী করে আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নতি সাধনে অবদান রাখি।

এসময় উক্ত সমাবেশে জোরারগঞ্জ থানা শাখার আমীর মাওলানা নূরুল হুদা হামিদী, মীরসরাই উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মামুন, বাইতুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, মীরসরাই পৌরসভার আমীর মাও শিহাব উদ্দিন, মতিঝিল ৯ দক্ষিণ সভাপতি ও বড়তাকিয়ার ব্যবসায়ী ফরিদ আহমদ, ওয়াহীদুন্নবী মেজবাহ সহ মীরসরাই উপজেলা শাখার সকল ইউনিটের দায়িত্বশীল, কর্মী, সমর্থক ও আপামর জনসাধারণকে স্বতঃস্ফূর্ত উপস্থিত থাকতে দেখা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ